
জেএম.মমিন: ভোলার বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে নির্বাহী কর্মকর্তার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা -২ আসনের সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা আলী আজম মুকুল ।
উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার ভূমি মুন্নী ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, কৃষি অফিসার এইচএম শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিরুপম সরকার সোহাগ,উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ মনির হোসেন, মুক্তিযোদ্ধা জুলফিকার আলী সহ বিভিন্ন দপ্তর প্রধানগন।
সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং,পবিত্র রমজানকে সামনে রেখে বাজারমূল্য নিয়ন্ত্রণ, মনিটরিং, মৎস্য অভিযান জোড়দার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এরপরে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সভা ও মহান একুশে ফেব্রুয়ারি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী