হোম » সারাদেশ » আজ থেকে শুরু সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা

আজ থেকে শুরু সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা

মোঃ আরিফ হাসান: সীতাকুন্ড চন্দ্রনাথ ধামে হাজার বছরেরও অধিক কালজুড়ে পালিত হয়ে আসছে তিন দিনব্যাপী ধর্মীয় শিব চতুর্দশী মেলা হলেও চলবে  মাসব্যাপী।
আজ শুক্রবার  থেকে শুরু হয়ে তীর্থ চলবে রবিবার গভীর রাত পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও মেলার তিনদিনে এখানে দেশ-বিদেশের প্রায় ২০ লাখ অধিক পুণ্যার্থীর আগমন হবে ধারণা করা হয়। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের কর্মকর্তারা বৈঠক করে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
 সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে কলি যুগের মহাতীর্থ সীতাকুন্ড চন্দ্রনাথ ধামে আনুমানিক হাজার বছরেরও আগে থেকে শুরু হওয়া শিব চতুর্দশীর পুণ্যতিথিতে লাখ লাখ ভক্তের পূজা-পার্বণকে ঘিরে শিব চতুর্দশী মেলা শুরু হয়েছিল।
প্রতিবছর এই মেলায় ভারতসহ আশপাশের বিভিন্ন দেশের সাধু-সন্ন্যাসী ও লাখ লাখ দর্শনার্থীর পদভারে মুখরিত হয়।মেলার আয়োজকরা জানান,সনাতন ধর্মাবলম্বীরা জীবনে একবারের জন্য হলেও মহাতীর্থ চন্দ্রনাথ ধামে ছুটে আসেন। এই মেলাকে ঘিরে পুরো তীর্থভূমিতে বসেছে কয়েক হাজার দোকানপাট।
 মেলা কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক দুলাল দে জানান তীর্থাদের নিরাপত্তায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ৪ শতাধিক পুলিশ সদস্য ছাড়াও র‌্যাব, আনসার ও বিভিন্ন মহিলা নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যরাসহ মেলা কমিটির  ৩৫০ জন  স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
পুরো এলাকা জুড়ে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে, আশা করি মেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে।প্রতিবারের ন্যায় পূণ্যার্থীদের আগমন ও নির্গমন উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি করবেন,বাহির থেকে আসা গাড়ি  গুলোর জন্য কথাকলি হাইস্কুল মাঠে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।পূণ্যার্থীদের থাকার জন্য মন্দির, মঠ, আস্তান বাড়িতে বিশেষ সুব্যবস্থা রাখা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!