
মো: তারিকুর রহমান স্টাফ রিপোর্টার: ১৫.০২.২০২৩ তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকার সময় আলমডাঙ্গা থানা চত্বরে আলমডাঙ্গা বণিক সমিতি ও আলমডাঙ্গা থানার উদ্যোগে আলমডাঙ্গা বাজারের নিরাপত্তা তদারকীতে স্থাপিত সিসি ক্যামেরা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা-১, । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের আব্দুলাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। এ সময় আরও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা, বনিক সমিতির নেতৃবৃন্দ, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আরেফিন মিয়া মিলন, সভাপতি, আলমডাঙ্গা বণিক সমিতি।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা