
আওয়াজ অনলাইন: বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন। তিনি বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাও এসময় উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান। তিনি ফোনে শুভেচ্ছা বিনিময়ও করেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী- রোববার (১২ ফেব্রুয়ারি) সাহাবুদ্দিনের জন্য দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সোমবার যাচাই-বাছাই শেষে একটি বৈধ বলে গ্রহণ করা হয়। আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিকেলে তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট জারি করা হয়।
বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদকাল পূর্ণ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ