হোম » সারাদেশ » মোটরসাইকেল প্রতারক চোর চক্র গ্রেফতার এবং চুরি হওয়া ৪ টি মোটরসাইকেল উদ্ধার। 

মোটরসাইকেল প্রতারক চোর চক্র গ্রেফতার এবং চুরি হওয়া ৪ টি মোটরসাইকেল উদ্ধার। 

দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় বিশেষ অভিযানে একটি বড় মোটরসাইকেল প্রতারক চোর চক্র গ্রেফতার এবং চুরি হওয়া ৪ টি মোটরসাইকেল উদ্ধার করেছে  দাগনভূঞা থানার পুলিশ।
থানা সূত্র জানায়, বিভিন্ন কৌশলে মোটরসাইকেল প্রতারনা করে ঢাকা থেকে বিভিন্ন জেলায় বিক্রি করেন এমন প্রতারণার শিকার আরিফুল হক নামে এক ভূক্তভোগী দাগনভূঞা থানার অনলাইন জিডিতে আবেদন করলে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ  মোঃ হাসান ইমাম বিষয়টি ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসানকে অবহিত করেন।
পুলিশ সুপার বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে একটি টিম গঠন করে মোটরসাইকল প্রতারনার সিন্ডিকেট এবং মোটরসাইকেল উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত নির্দেশের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন (ক্রাইম এন্ড অপস), ফেনী, সহকারী পুলিশ সুপার, সোনাগাজী সার্কেল তসলিম হুসাইন, অফিসার ইনচার্জ  মোঃ হাসান ইমাম এর নেত্বত্বে দাগনভূঞা থানা টিম ফেনী, নোয়াখালী জেলা ও সিএমপি চট্টগ্রাম অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়া আসেন।
উক্ত আসামীদের দেওয়া তথ্য মতে আসামী নুরুল ইসলাম সুমন(২৭) এর হেফাজত হইতে ২ টি, আসামী মোঃ রহমত উল্যা প্রকাশ রায়হান (২৭) এর হেফাজত হইতে ১টি এবং আসামী মোঃ রাকিব (২৪) এর হেফাজত হইতে ১টি সহ মোট ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উক্ত প্রতারক চক্র আসামীগণ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কৌশলে ঢাকা হইতে ভাড়ায় আনিয়া ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন নির্জন স্থানে আসিয়া প্রতারনা মূলকভাবে মোটরসাইকেল গুলো ভিন্ন লোকজনের কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন।
ঢাকায় যারা মোটরসাইকেল রাইড শেয়ার করে সে সকল মোটরসাইকেল চালকদের ওয়ান টু ওয়ান কন্ট্রাক্টের মাধ্যমে প্রথমে ঢাকার কাছাকাছি কোন জায়গায় ভাড়া করে। উক্ত স্থানে পৌছার পর প্রতারক হঠাৎ বলে উঠে ভাই আজকে তো রাতে আমার দেশের বাহিরে যাওয়ার প্লাইট আমি পাসপোর্ট ও অন্যান্য কাগজ বাড়ীতে রেখে আসছি। দ্রুত আমার নোয়াখালী বাড়ী থেকে আনতে হবে, চলেন তাহলে আমরা নোয়াখালী যাই আপনাকে কিছু টাকা বাড়াই দিবো।
এই রকম ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজনের মোটরসাইকেল প্রতারনা করে ঢাকা থেকে ভাড়ায় এনে নির্জন স্থানে আসিয়া উক্ত প্রতারক প্রকৃত মোটরসাইকেল এর মালিককে কৌশলে সরাইয়া দিয়া নিজেই মোটরসাইকেল চালিয়ে দ্রুত গতিতে নোয়াখালী এলাকায় চলিয়া যায়। মোটরসাইকল প্রতারনার সিন্ডিকেট এবং মোটরসাইকেল  অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ নুরুল আবছার(২৭), পিতা-মৃত নুরুন নবী, মাতা-রওশন আরা বেগম, সাং-শ্যামেরগাঁও (হাজী লমি সর্দ্দার বাড়ী), ৮নং বীজবাগ ইউপি, ৪নং ওয়ার্ড, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, ২। মোঃ ওমর ফারুক প্রকাশ ফয়সাল(২৭),পিতা-মফিজুল হক,মাতা-খোদেজা খাতুন, সাং-চর কাকড়া (হাকিম উদ্দিন বলিপুতের নতুন বাড়ী), থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালী, ৩। মোঃ রহমত উল্যা প্রকাশ রায়হান (২৭), পিতা-আলা উদ্দিন, মাতা-লুৎফুন নাহার, সাং-নরসিংহপুর (আজম উদ্দিনের বাড়ী), থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী, ৪। মোঃ রাকিব(২৪),পিতা-মোঃ সেলিম, মাতা-সেতেরা বেগম, সাং-চরফকিরা (জয়নাল সর্দ্দারের বাড়ী),থানা-কোম্পানীগঞ্জ, ৫। নুরুল ইসলাম সুমন(২৭), পিতা-নুর আলম, মাতা-কহিনুর বেগম, সাং-দক্ষিণ আলীপুর (জালুটেক বাড়ী), থানা-দাগনভূঁঞা, জেলা-ফেনীদের গ্রেফতার করে থানায় নিয়া আসে। উক্ত প্রতারক চক্র আসামীগণ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কৌশলে ঢাকা হইতে ভাড়ায় আনিয়া ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন নির্জন স্থানে আসিয়া প্রতারনা মূলক ভাবে মোটরসাইকেল গুলো ভিন্ন লোকজনের কাছে বিক্রয় করিয়াছে বলিয়া তাহারা স্বীকার করে।  গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!