
আওয়াজ অনলাইন: ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে প্রস্তুতকৃত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ‘অনুসন্ধানী পাঠ’ প্রত্যাহার করা হয়েছে। তবে বইটির অনুশীলন পাঠ থেকে এই শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।
গতকাল শুক্রবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এর আগে চাঁদপুরে এক অনুষ্ঠানে অনুসন্ধানী পাঠ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী বলেন, ‘কেউ কেউ বলছেন বইয়ে এটি না থাকলে ভালো হতো। আবার কোনোটি বেশি লেখা হয়েছে। আমরা বলছি এবারের পাঠ্যক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই নতুন করে সংস্কার করে দেওয়া হবে। এই দুই শ্রেণির বইয়ে যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে।’
মন্ত্রী আরো বলেন, ‘এসব বইয়ে ইসলামবিরোধী কিছুই নেই। তার পরও আমরা মানুষের কথা শুনি, যদি কেউ মনে কষ্ট পায় সেটাকেও গুরুত্ব দিই এবং সম্মান করি।’

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক