
মোঃ হাসান আলী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একযুগ পর সহকারী কমিশনার (ভূমি) পদটিতে পদায়নের পর কর্মকর্তা তাঁর কর্মস্থলে যোগদান করেছেন। গত ২৩ জানুয়ারি ফাতেহা তুজ জোহরা সহকারী কমিশনার (ভূমি) পদে বালিয়াডাঙ্গী উপজেলায় যোগদান করে নিজ কাজ শুরু করেছেন।
নারী হিসেবে তিনিই প্রথম এই পদে উপজেলায় যোগদান করলেন। এর আগে কোন নারী এই উপজেলায় পদায়ন করা হয়নি। ৩৬ তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা এর আগে খুলনা ও বাগেরহাট জেলায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ী নোয়াখালী জেলায়।
মঙ্গলবার বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি এন এম নুরুল ইসলাম এবং দৈনিক রংধনু নিউজের সম্পাদক জানে আলম, সাংবাদিক রশিদুল ইসলাম, ইলিয়াস আলী, নুরে আলম নুরানী,নইমুল ইসলাম, নুরনবী তাঁর দপ্তরে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে গত এক যুগে ৫ জনের বেশি সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মকর্তাকে এ উপজেলায় পদায়ন করা হলেও অজ্ঞাত কারণে যোগ দেননি তাঁরা। বদলি নিয়ে চলে গেছেন অন্য উপজেলায়। এ কারণে এক যুগের বেশি সময় ধরে পদটির যাবতীয় কাজ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সম্পন্ন করা হতো। এর ফলে অনেক কাজ সম্পাদন হতো বিলম্বে। সেবাগ্রহীদের ঘুরতে হতো দিনের পর দিন।
সদ্য যোগদান করা সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা জানান, এই উপজেলার মানুষের সেবায় আমাকে এখানে পদায়ন করা হয়েছে। কয়েকদিন হলো যোগদান করেছি। সকলের সহযোগিতা পেলে শতভাগ ভূমিসেবা নিশ্চিতকরণে কাজ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার বলেন,এর আগে এ্যাসিল্যান্ড ছিলো না,আমরা( ইউওনোরা)এ্যাসিল্যান্ড হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছি। এখন নতুন এ্যাসিল্যান্ড যোগদান করছেন ভূমি সেবা গ্রহিতারা দ্রুত সেবা পাবেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক