
জেএম মমিন: ভোলার বোরহানউদ্দনে সারও বীজের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং এর লক্ষ্যে ডিলার ও খুচরা বিক্রেতাদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বোরহানউদ্দিনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন,সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের ব্যবসা করতে হবে।তিনি আরো বলেন,সার বিক্রিয়ের সময় কৃষকদের কে বিক্রয় রশিদ দিতে হবে।লালসালুতে মূল্য তালিকা সাটাতে হবে।
ডিলারদের বিক্রির রেজিস্ট্রার নিয়মিত হালনাগাত রাখতে হবে। বিসিআইসি ও বিএডিসি ডিলারগন সার উত্তোলনের পর কৃষি অফিসকে আগমনী বার্তা দিতে হবে।
উপজেলা কৃষি অফিসার এএইচ শামীম বলেন,এখানকার কৃষকগন জমিতে মাত্রাতিরিক্ত সার প্রয়োগ করেন।যার ফল ভয়াবহ।তিনি নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে কৃষকদের আহবান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন বিসিআইসি সার ডিলার কায়কোবাদ মিয়া, খুচরা বিক্রেতা সাফায়েত হোসেন,স্কীম ম্যানেজার রত্তন হাওলাদার প্রমুখ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি