
এম এ রাশেদ: বগুড়ায় ২ ঘন্টার ব্যবধানে আবারো সড়ক দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে ১জনের মৃত্যু হয়েছে৷ এতে আহত হয়েছেন অন্তত ২০জন।
শনিবার (০৪ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে শহরের দ্বিতীয় বাইপাস সড়কের কালিবালা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিলন হোসেন। তিনি গাইবান্ধা সদর এলাকার বাসিন্দা। তিনি সৈকত নামে ঢাকাগামী বাসে ঢাকায় যাচ্ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন।
এর ২ ঘন্টা আগে সোয়া ৯ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে মোকামতলা চকপাড়ায় ট্রাকের সাথে প্রাইভেট কারের ধাক্কায় ভাইবোন নিহত এবং একজন গুরুতর আহত হন।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক সরেজমিন বার্তাকে কে জানান, গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া সৈকত পরিবহন বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলে একজন নিহত এবং ২০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান