
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তরসাহা পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী হালিমা খাতুন (৪০) কে আটক করেছে থানা পুলিশ। ১ ফেব্রæয়ারী বুধবার বিাকলে তাকে ৪ গ্রাম হেরোইন সহ তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
শেরপুর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক মো. ছাম্মাক হোসেন বলেন, পৌর শহরের উত্তরসাহাপাড়া এলাকার নজরুল ইসলাম নজুর স্ত্রী হালিমা খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছি। এরই প্রেক্ষিতে গাপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে পৌর শহরের উত্তর সাহা পাড়ায় হালিমার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে। এসময় তার কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। ইতিপূর্বে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা বিচারাধিন রয়েছে। এই নিয়ে তাকে সপ্তমবারের মত আটক করা হলো।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, মাদক সম্রাজ্ঞী হালিমার বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শেরপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত