
ইসমাইল হোসেন (পোরশা) নওগাঁঃ হয়তোবা এতক্ষণ বক্তব্য শুনে আপনারা বিরক্ত হয়েছেন আমি আপনাদের মত একজন মানুষ আমি কিন্তু একবারো বিরক্ত হইনি আমি আমার সন্তানদের বক্তব্য শুনে মুগ্ধ হয়েছি নিজেকে তৈরি করেছি।
আই ডুবিলিভ আমি কাজ করি আমার সন্তানদের জন্য বাংলাদেশের জন্য, আমার সহকর্মীদের বক্তব্য আমাকে অনেক প্রশংসা করেছেন ।
এ প্রশংসার আমি কতখানি দাবিদার এর জন্য আমার ভবিষ্যতের অনেক কাজ পড়ে রয়েছে উপস্থিত সবাইকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে বক্তব্যের শুরুতে এসব কথা বললেন গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের হলরুমে নতুন ভর্তি কৃত ২০২২ ২৩ শিক্ষাবর্ষের ২০৯ জন শিক্ষার্থীদের একাদশ শ্রেণির শুভ উদ্বোধন ক্লাস অনুষ্ঠিত হয়। মানসম্মত শিক্ষা সেবার অঙ্গীকার গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজ দিচ্ছে বারবার এই প্রতিপাদকে সামনে নিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত কলেজের শিক্ষক মন্ডলী অভিভাবক মন্ডলী নবাগত ছাত্র-ছাত্রীবৃন্দ গভর্ণিং বডির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
এখানে একটি রজনীগন্ধা ফুলের স্টিক, একটি কলেজ ব্যাগ সততা স্তরের একটি খাতা ও একটি কলম দিয়ে নবাগত ছাত্রদের বরণ করে নিয়ে ক্লাস উদ্বোধন করেন অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল শিক্ষকবৃন্দ অভিভাবক বৃন্দ গভর্নিং বডির সদস্যবৃন্দ নবগত সহ সকল ছাত্র-ছাত্রীবৃন্দ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার