
আবু তারেক বাঁধন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসহায় ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাজারের ভোমরাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ওই এলাকার দুইশত শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তাজেল রানার সঞ্চালনায় ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মাসুদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, যুগ্ন সম্পাদক ইফতেখারুল হক ধ্রুব, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান হিটলার হক, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান প্রমুখ।
এ সময় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আরেফিন, মুক্তিযোদ্ধা সংসদ সস্তান কমান্ডের আহব্বায়ক নুরনবী চঞ্চল, শিক্ষক সমিতির সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর ছাত্রলীগের সভাপতি নেওয়াজ, কলেজ ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত