
মোঃ তারিকুর রহমান: দর্শনায় ২৮ বোতল ফেন্সিডিল ও একটি বাইসাকেলসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রাত্রে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মুর্শিদ (২০)। তার পিতার নাম আব্দুল হান্নান।
দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) ইকবাল আহম্মেদ, এসআই (নিঃ) রাম প্রসাদ সরকার, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর স্কুলপাড়া গ্রামস্থ জনৈক মোঃ রিপন ডেকোরেটরের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর হতে গতকাল রাত্র আনুমানিক সাড়ে এগারোটার দিকে ২৮ বোতল ফেন্সিডিল ও একটি পুরাতন বাইসাইকেল সহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক