
এম এ রাশেদ: বগুড়ার কাহালু টেকনিক্যাল এ্যান্ড কমার্স কলেজের নিজস্ব জায়গায় ভিত্তি প্রস্থর স্থাপনের আজ বুধবার (২৫ই জানুয়ারি) দুপুরে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসারের প্রতিনিধি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু টেকনিক্যাল এ্যান্ড কমার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. হারুনুর রশিদ আকন্দ, প্রভাষক হাফিজার রহমান (বাবু), প্রভাষক হামিদা খাতুন, প্রভাষক রানু আকতার খানম, প্রভাষক আপেল মাহমুদ, প্রভাষক সুরভী আকতার, সমাজসেবক আলহাজ্ব তছলিম উদ্দিন, কাহালু হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওঃ জালাল উদ্দিন, টেকনিক্যাল এ্যান্ড কমার্স কলেজের কর্মচারী আকরাম আলী, গোলাম মুহম্মদ সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২