
মোঃ রিমন চৌধুরী: নীলফামারীর ডোমার থানা চত্বরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২২ জানুয়ারী) বিকালে ডোমার থানা পুলিশের আয়োজনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি থানার অভিবাদন মঞ্চ ও হিমঘরের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি বিকাল পাঁচটা হতে রাত আটটা পর্যন্ত চলে। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবীর সভাপতিত্বে ও এসআই কাওছার আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবণ আখতার, পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ্, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,এবগম রৌশন কানিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জরুল হক চৌধুরী, কমিনিটি পুলিশিং সভাপতি খায়রুল আলম বাবুল বক্তব্য রাখেন।
শেষে জনপ্রতিনিধি, রাজনীতিবীদ,সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উন্মুক্ত আলোচনায় অংশ নেয়।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার