
রাকিবুল হাসান রাকিব: বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে জয়পুরহাটে ৬০০ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে জয়পুরহাট জেলায় শীতার্ত জনগণের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ।
পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম জানান, পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে জয়পুরহাট জেলায় শীতার্ত মানুষের মাঝে ৬০০ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এবছর শীত বেশি হওয়ায় অসহায় মানুষরা কষ্ট পাচ্ছে তাদের কথা ভেবে জেলা পুলিশের পক্ষ থেকে গ্রাম ও শহরের গরীব মানুষের মাঝে কম্বল দেওয়া হচ্ছে।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ