
সহদেব সূত্রধর সায়ন: টাঙ্গাইলের বাসাইল রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ জানুয়ারি) সকালে বাসাইল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বাসাইল রিপোর্টার্স ইউনিটির এ সভা অনুষ্ঠিত হয় প্রেসক্লাব পাঙ্গণে।
বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রুবেল মিয়া সভাপতিত্বে রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা বাষিক সভায় ২০২২ সালের কার্যকরি কমিটির প্রতিবেদন প্রকাশ করেন ও সঞ্চলনা করেন। উক্ত সভায় রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম আয় ব্যায়ের প্রতিবেদন প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা আশিকুর রহমান পলাশ, সভাপতি এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক এম কে ভূঁইয়া সোহেল, যুগ্ম সম্পাদক এনায়েত করিম বিজয়, সাহিত্যে ও সাংস্কৃতিক সম্পাদক শাহানাজসহ প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটির সকল সদস্যবৃন্দ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ