
এম এ রাশেদ: পূর্ব শক্রতার জের ধরে গতকাল শুক্রবার (২০ই জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটে বগুড়া সদরের গোকুলে সাবা নার্সারীতে দুর্বৃত্তদের দ্বারা অগ্নি সংযোগ করে নার্সারীর অফিস কক্ষ ও চারা গাছ পুড়িয়ে দেয়া হয়েছে।
অত্র নার্সারীর পরিচালক আতিকুর রহমান শিপন জানান,গত ৩ মাস পূর্বে অত্র নার্সারীতে এলাকার চিহৃিত কয়েকজন হামলা করে ক্ষতি সাধন করে এব্যাপারে তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা চলমান রয়েছে।
পুনরায় তারা পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে তিনি জানান। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় রাতেই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২