
মির্জাগঞ্জ: মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২১ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটুয়াখালী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন (এমপি)।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী,সহ-সভাপতি এ্যাডভোকেট মো.ইউসুফ হোসেন,আঃ বারেক সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ,উপজেলা জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো.হাবিবুর রহমান মৃধা,উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল সিকদার,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা.মাহবুবা রানু,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেন খান প্রমুখ।
এসময়ে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ