
শনিবার (২১ জানুয়ারী) সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সিনিয়ার সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কড্ডা-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের রেল ক্রসিং এলাকায় অস্থায়ী চেক পোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১০ বোতল ফেন্সিডিলসহ মানিকুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের প্রতি পিস ২ হাজার ৫শত টাকা। যার বাজার মুল্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ ফেন্সিডিল সংগ্রহ করে জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। উদ্ধাকৃত আলামতসহ আসামীকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী