
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর থানাধীন শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন পোকামারি গ্রামস্থ ধৃত আমাসীর বসত বাড়ি সংলগ্ন পাকা কবরের দক্ষিন পার্শ্ব হইতে জীবননগর উপজেলার পোকামারি গ্রামের আঃ রহিমের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৬), , জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে১৯.০১.২০২৩ তারিখ আনুমানিক ভোর ০৫:০০ ঘটিকার সময় ২০ (বিশ) পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন । এই রাস্তা দিয়ে মাঝেমধ্যে সেই ইয়াবা নিয়ে যায় বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান