
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ড্রাইভারপাড়া ও স্টোরপাড়া হরিজন পল্লীর শিশু শিক্ষার্থীদের মাঝে বই ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) লালমনিরহাটের খোর্দ্দ সাপটানাস্থ স্টোরপাড়া হরিজন পল্লীতে মাটির মায়া-এর আয়োজনে এ বই ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
মাটির মায়া’র সভাপতি অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। এ সময় মাটির মায়া’র সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সফুরা বেগম রুমী, সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, নির্বাহী সদস্য স্বপ্না জামান, নির্বাহী পরিচালক রিয়াজুল হক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান