
আওয়াজ অনলাইন: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রি ও দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চায়। এবার আন্তর্জাতিক মূদ্রা তহবিল (আই এম এফ) তার সাথে সুর মিলিয়ে বলছে এ বিষয়ে সর্বাত্মাক সহযোগিতা তারা করবে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতকালে আইএমএফ-এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ এ আশ্বাস দেন।
তিনি বলেন, ‘২০৪১ সাল নাগাদ বাংলাদেশের একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণের আকাক্সক্ষা রয়েছে এবং এটা বাস্তবায়নে আইএমএফ বাংলাদেশকে তার সহায়তা অব্যহত রাখবে।’
মোনসিও আরো বলেন, আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং তিনি এই সম্পর্ককে আরো জোরদার করতে এসেছেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বেল-আউটের জন্য কোন ধরনের সহযোগিতা চায় না, বরং পূর্বপ্রস্তুতি হিসেবে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা কোন ধরনের বেল-আউট চাই না। আমাদের এই কর্মসূচিটি বেইল-আউট নয়।’ বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
বাংলাদেশ সরকার ২০৪১ সালের মধ্যে যে উন্নত রাষ্ট্রের স্বপ্ন বুকে লালন করেছে তার বাস্তবায়ণ আন্তর্জাতিক মূদ্রা তহবিল করে দিবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আই এম এফ বাংলাদেশকে এ আশ্বাস দিয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক