
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা ও দরিদ্র অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে শহরের ব্রজি মোড় মুক্তিযোদ্ধা স্মৃতি সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্রে বিতরণ করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আফজাল হোসেন এর সভাপতিত্বে যুদ্ধকালিনকমান্ডার মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধূরী,মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এবং মুক্তিযোদ্ধা স্মৃতি সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্রের সদস্য সচিব মুক্তিযোদ্ধা আবু তাহের বক্তব্য রাখেন।পরে বীর মুক্তিযোদ্ধা ও দরিদ্র অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে ৩০০টি শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা