
এম এ রাশেদ: বগুড়ার শাজাহানপুর থানার পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজার গাছসহ শফিউল আলম রাজু (৪৫) নামে এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানার পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, শাজাহানপুর থানার সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে একটি অভিযানিক দল গতকাল শুক্রবার (১৩ই জানুয়ারি) ২২.৫০ ঘটিকার সময় শাজাহানপুর থানার জামুন্না গ্রাম হতে ০৩ কেজি ওজনের ০২টি গাঁজার গাছসহ গাঁজা চাষীকে গ্রেফতার করা হয়।
গাঁজা চাষী হলেন,শাজাহানপুর উপজেলার বারঞ্জুল গ্রামের তোসলিম উদ্দিন এর ছেলে জেলা-বগুড়াকে হাতেনাতে আটক করা হয়।
এ সংক্রান্তে শাজাহানপুর থানায় মাদক আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান