
এম হিরন প্রধান : কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণ গাঁও মরিয়ম ভিলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আজ ১০জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ১১টি ইউনিয়ন থেকে ক’য়েক হাজার নেতা-কর্মী উপস্থিত হয়। সকল নেতা- কর্মীদেরকে মরিয়ম ভিলেজের পক্ষ থেকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। সমাবেশ শুভ উদ্বোধন করেন, গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিশনের উপ-মহা সচিব, শেখ নজিব আহমেদ। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও মরিয়ম ভিলেজের চেয়ারম্যান আলম আহমেদ। প্রধান আলোচক ছিলেন, এ্যাড. ড. মমতাজ উদ্দীন আহম্মেদ মেহেদী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশীদ সরকার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আইন উদ্দীন, মো. ওয়াজ উদ্দিন, মো. জসিম উদ্দিন প্রধান। সমাবেশের সভাপতিত্ব করেন, মজিবুর রহমান চৌধুরী আঙ্গুর। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সভাস্থলে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন উপলক্ষে ১০১ পাউন্ড কেক কাটা হয়।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ