
আওয়াজ অনলাইন: বিশ্ব মুসলিম উম্মার সর্বোচ্চ তীর্থস্থান হজ্ব। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে থাকে এই হজ্বের মাধ্যমে। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ থেকেও বহু মানুষ হজ্বে গিয়ে থাকেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর ১ লক্ষ ২৭ হাজার ১৯৮ জন হজ্বের উদ্দেশ্যে সৌদি আরব গমন করবেন।
গত রোববার ( ৮ জানুয়ারি) সংসদে সরকারি দলের সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী একথা জানান।

ধর্ম প্রতিমন্ত্রি বলেন, এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ যাত্রীর সম্ভাব্য কোটা নির্ধারণ করা হয়েছে। বিগত বছরের তুলনায় বহুগুনে বেড়ে গেছে। ২০০৯ সালের তুলনায় ১৪৮ শতাংশ বেড়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের, এ সরকার সকল ধর্মের ও বণের। অসাম্প্রদায়িক চেতনা সরকার গুরুত্ব দিয়ে থাকে। আমরা প্রত্যেক ধর্মের পবিত্র তীর্থস্থানের প্রতি সম্মান রেখে উন্নয়ন করে যাচ্ছি। এ সফলতা সকল মানুষের, পুরো দেশবাসীর।
তিনি আরো বলেন, ২০০৯ সালে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, যা ২০১৯ সালে বেড়ে হয় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে হজ যাত্রীর সংখ্যা কমে দাঁড়ায় ৬০ হাজার ১৪৬ জনে। ২০২৩ সালে হজ যাত্রীর সম্ভাব্য কোটা বেড়ে হচ্ছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।
বিভিন্ন ধর্মের মানুষ যাতে সমান সুযোগ ও সহযোগিতার মাধ্যমে তাদের ধর্ম পালন করতে পারে এবং তীর্থস্থানে গমন করতে পারে তার জন্য বর্তমান সরকার সব করে যাচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২