
রায়হানুল ইসলাম : বগুড়ায় উপজেলা পর্যায়ে ৫১ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ডালিয়া নাসরিন রিক্তা, বগুড়া সদর উপজেলা ভূমি কর্মকর্তা , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাহানাজ বেগম।
ইউপি চেয়ারম্যান পর্যায়ক্রমে জিয়াউল রহমান, মেহেদী হাসান, আতিকুর রহমান আতিক, ফরিদ উদ্দিন সরকার প্রমুখ। উদ্বোধনী দিনে ব্যাডমিন্টন খেলার বগুড়া সদরের ১৭টি স্কুল ও মাদ্রাসার দল অংশগ্রহণ করছে। ১৪টি ইভেন্টে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে সমাপনী হবে আগামী ১৬ জানুয়ারি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২