
আজ মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিচালক (এসআই) ইব্রাহিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বাঐতারা গ্রামের মো. আব্দুল হাই মেম্বারের ছেলে মো. আরিফুল ইসলাম আরিফ, একই গ্রামের মো. বুলবুল এর ছেলে মো. শাকিল ও আল মাহমুদের ছেলে মো. শরিফ।
প্রসঙ্গ, জমির দলিলের নকল তোলা নিয়ে কেন্দ্র করে গত সোমবার বিকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট, পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছুড়লে ২৫ জন গুলিবিদ্ধ সহ অন্তত ৪০ জন আহত হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান