
রায়হান আলী: শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর প্রভাব পড়ছে কৃষিতেও । তীব্র শীত আর ঘন কুয়াশায় মরে যাচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনেক ক্ষেতের মরিচ গাছ। মরিচের ফুল ঝরে পড়ায় এবং সদ্য মরিচ ধরা গাছ মরে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন এই এলাকার চাষিরা।
বিভিন্ন ধরনের ওষুধ এবং নানা পদ্ধতি ব্যবহার করেও মরিচক্ষেত রক্ষা করতে না পেরে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। মৌসুমের শুরুতেই এমন ক্ষয়ক্ষতি ব্যপক লোকসানে পরছে কৃষক।
মরিচ নষ্ট হওয়ার প্রভাব পরেছে কাঁচাবাজারেও, মৌসুমের শুরুতে মরিচের দাম ছিলো, ৩০ থেকে ৪০ টাকা কজি বর্তমানে মরিচের দাম ৭০ থেকে ৮০ টাকা হয়েছে।
এতে বিপাকে পরেছে নি¤œ আয়ের মানুষ। পূর্বদেলুয়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী মনসুর আলী জানান উল্লাপাড়ায় মরিচের আমদানি কম হওয়াতে উত্তরবঙ্গ থেকে মরিচ আমদানি করায় দাম বেশি হয়েছে।
তবে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহ কমে গেলে মরিচের খুব বেশি ক্ষতি হবে না।

উপজেলা কৃষি অফিস থেকে জানা যায় চলতি মৌসুমে উল্লাপাড়ায় ৯০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে।
মরিচ চাষিরা বলছেন, শীতে মরিচের এমন ক্ষতির কথা তারা চিন্তাও করেননি। শীতের প্রভাবে মরিচ গাছের এ ধরনের ক্ষতি তারা আগে কখনও দেখেননি।
উপজেলার পূর্বদেলুয়া এলাকার মরিচ চাষি আবু তালেব, মোস্তফা, আবু সাঈদ জানান, গত কয়েক দিনের ঘন কুয়াশায় মরিচের সব ফুল ঝরে পড়ে গেছে। সব ফুল ঝরে গেলে মরিচ কীভাবে ধরবে? যেগুলোতে ফুল আছে সেগুলোও পচে যাচ্ছে।
একই এলাকার মরিচ চাষি আব্দুর রশিদ জানান, তিনি ১ বিঘা জমিতে মরিচের চাষ করেছেন। এই শীতে হঠাৎ করেই তার মরিচ গাছগুলো মরতে শুরু করে। এতে তার প্রায় সাড়ে এক লাখ টাকা ক্ষতি হতে চলছে।
আরেকজন মরিচ চাষি মাসুদ রানা বলেন, ‘মরিচ ধরার মুহূর্তেই ক্ষেতে কুয়াশা বৃদ্ধি পেয়েছে। এতে ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে মরিচের ফুল।থ তিনি অতীতে এমন অবস্থা কখনও দেখেননি বলে জানান।
এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী জানান‘কুয়াশা আর ঠান্ডা বাতাস কমতে শুরু করলে মরিচের ক্ষতি কম হবে। তবে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে আশাকরি ক্ষয়ক্ষতি তেমন হবে না।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক