
মিজানুর রহমান: লালমনিরহাটের পাটগ্রামে ইজতেমা মাঠে খলিলুর রহমান (৭০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ধরলা নদীর তীরে তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সন্ধ্যায় ইজতেমা মাঠে বুকের ব্যথা অনুভব করেন খলিলুর রহমান। পরে তাকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
খলিলুর রহমান লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের শিরামধুরাম গ্রামের বাসিন্দা।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য সাইফুল ইসলাম বলেন, তিন দিনব্যাপী জেলা ইজতেমা মাঠে আখেরি মোনাজাত শেষে সন্ধ্যায় নামাজের জন্য সবাই প্রস্তুত নেওয়ার সময় মুসল্লি খলিলুর রহমান বুকের ব্যথা অনুভব করে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২