
আওয়াজ অনলাইন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো সমন্বয় নেই। বেশির ভাগ কাজ সম্পন্ন হয় স্থানীয় সরকারের অধীনে। অভ্যন্তরীণ বিরোধও স্পষ্ট। তারপরও রাজধানীসহ সারাদেশে সিটি কর্পোরেশন এলাকায় দরিদ্রদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছে নগর স্বাস্থ্যকেন্দ্র।
দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় তৈরি হলে বাড়ানোযাবে সেবার মান। দরিদ্র জনগোষ্ঠির নূন্যতম স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যাবে। চিকিৎসা ব্যয় কমানো যাবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরও চাপ কমে আসবে।
নিরাপদ প্রসব বা সিজার অপারেশন, প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীনস্বাস্থ্যসেবা, সংক্রামক রোগ নিয়ন্ত্রন ও সাধারন রোগ নিরাময়ের সেবা দিয়ে আসছে এইপ্রতিষ্ঠানগুলো।
এই স্বাস্থ্যকেন্দ্রগুলোর বেশিরভাগই স্থানীয় সরকার বিভাগের প্রকল্পেরঅধীনে বিভিন্ন এনজিওর মাধ্যমে পরিচালিত হয়।
নগর স্বাস্থ্যকেন্দ্রের সাথে মন্ত্রনালয়ের সমন্বয় না থাকার বিষয়টিস্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এই ক্লিনিকগুলোর স্বাস্থ্য সেবার বিষয়টিগুরুত্বপূর্ণ। তাই সমন্বয়টাও জরুরি।
ঢাকায় নগর স্বাস্থ্য কেন্দ্রের মতো শত শত ক্লিনিক রয়েছে। যারা প্রান্তিকমানুষের স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। দেশের সব সিটি এলাকায় এমন স্বাস্থ্য কেন্দ্রে সেবানিচ্ছে প্রায় ৬ কোটি মানুষ।
শহর-নগর এমনকি প্রত্যন্ত এলাকাতে স্বাস্থ্য সেবা মানুষের দোর-গোঁড়ায় পৌঁছে দিতে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ বিশেষ প্রকল্প ও কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হলো দরিদ্রদের নগর-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সেবা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২