
আওয়াজ অনলাইন: রোহিঙ্গা ক্যাম্পে কিছুদিন পর পর হত্যার ঘটনায় সরকার বেশ উদ্বেগ প্রকাশ করে আসছে। ঠিক এই মুহূর্তে আরো একটি হত্যাকান্ড সংঘটিত হলো। আবারো কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার রাত ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত রশিদ পালংখালী ১৫নং জামতলী ক্যাম্পের এ/৫ ব্লকের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি ওই ব্লকের হেড মাঝি ছিলেন।
ওসি আরো বলেন, গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে পালংখালী ইউপিস্থ জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫, ব্লক-এ/৫ এ রশিদ আহমদের (ব্লক হেড মাঝি) দ্বিতীয় স্ত্রী জেসমিন আরার শেডের ভেতরে অজ্ঞাতনামা ২-৩ জন সন্ত্রাসী মুখোশ পরিহিত অবস্থায় প্রবেশ করে।
এ সময় তারা রশিদ আহমদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রায় প্রায়ই রোহিঙ্গাদের উপর হত্যার অভিযোগ পাওয়া যায়। কেন এমন হচ্ছে তা সরকার পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক