
হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জে পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের বাতিয়া গ্রামের আলম সরকারের ছেলে ওমর ফারুক (২২), ও একই গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে মো. তুহিন (১৯)।
আজ শনিবার (৭ জানুয়ারী) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের (ওসি) মোঃ রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের খার সাতবাড়িয়া গ্রামের তারা মিয়ার বাড়ীর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা র্দীঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসায় পরিচালনা করে আসছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, গতকাল শুক্রবার রাতে সিরাজগঞ্জ পৌর শহরের সয়াধানগড়া গুলগুলামোড়ে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ শাহাদৎ (৩২) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ শাহাদৎ সয়াধানগড়া গুলগুলামোড়ে আব্দুল ছাত্তারের ছেলে। এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক