
রাকিবুল হাসান রাকিব,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে র্যাবের অভিযানে দস্যু চক্রের মুল হোতাসহ ৩জনকে আটক করেছে। বৃহস্প্রতিবার রাতে সদর উপজেলার ভাদশা ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- দস্যু চক্রের মুলহোতা জয়পুুরহাট সদর উপজেলার ভাদশা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মুনছুর আলী(৩৪), গোপালপুর গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে বেলাল হোসেন ওরফে সাজু(৪০) ও একই গ্রামের আলম হোসেনের ছেলে মামূনূর রশিদ ওরফে মামুন। শক্রুবার সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, চক্রের মুলহোতা মুনসুর আলীসহ তার অন্য সহযোগীরা মাদকাক্ত ছিলেন। মাদকের টাকা জোগার করতেই তারা চুরি, দস্যুতা, ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক অপরাধের সঙ্গে জড়িত ছিল। ঘটনার দিন উপজেলার ভাদশা ইউনিয়নের ঘোষপাড়া গুচ্ছ গ্রামের শিম গাছের মাচার নিচে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অযিান চালিয়ে তাদের হাতে নাতে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান