
রাউজ আলী, বেড়া-সাথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাথিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু এর উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার ৬ জানুয়ারী পৌরসভায় সকালে পৌর সভা এলাকার বিভিন্ন গ্রামের অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাথিয়া পৌরসভার প্যানেল মেয়র আবদুল হামিদ, ও সকল ওয়াডের কাউন্সিলর বৃন্দ, সাথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
অসহায় শীতার্ত নারী পুরুষরা কম্বল পেয়ে উচ্ছাস প্রকাশ করে। এর মধ্যে একজন বলেন, আমি শীত বস্ত্রের অভাবে সকালে ঘর থেকে বের হতে পারতাম না। খুব কষ্টে রাত যাপন করি। আজ কম্বল পেয়ে খুব ভাল লাগছে । রাত্রে ছেলে মেয়েদের নিয়ে ভালো ভাবে ঘুমাতে পারবো। সাথিয়া পৌরসভার মেয়র জাতীয় দৈনিক তৃতীয় মাত্রাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হলো। বেড়া সাথিয়ার জনতার অভিভাবক জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এড,শামসুল হক টুকু এমপি মহদয়ের দিক নির্দেশনায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল সঠিক ভাবে বিতরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার