
মিজানুর রহমান: লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার প্রাণকেন্দ্রে ধরলা নদীর তীরে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী শুরু হয়েছে জেলা ইজতেমা।
ধরলা নদীর অববাহিকায় মোটা বালুর ওপরে নির্মিত বিশাল প্যান্ডেল সবার নজর কেড়েছে। আয়োজকরা ইজতেমা সফল করতে রাতদিন পরিশ্রম করছেন।
প্রতিবছর এই ইজতেমা লালমনিরহাট সদরে অনুষ্ঠিত হলেও এবার দ্বিতীয় বারের মতো পাটগ্রাম পৌরসভা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। তবে এর আগে ১৯৯৯ সালে পাটগ্রাম উপজেলার মির্জারকোট হাইস্কুল মাঠে একবার ইজতেমা অনুষ্ঠিত হয়।
জেলার পাঁচটি উপজেলা থেকে তাবলীগ জামায়াতের সাথীরাসহ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। আয়োজকরা আশা করছেন গত বুধবার থেকেই প্যান্ডেল মাঠ কানায় কানায় পূর্ণ হচ্ছে।
পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে পাটগ্রামে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। ইজতেমা সফল করতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছেন। পাশাপাশি পাটগ্রাম পৌরসভার সকল কাউন্সিলরগণ বার বার গিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং আমি নিজেও পরিদর্শন করছি ইনশাআল্লাহ ৩ দিনব্যাপী ইজতেমা সুন্দর ভাবে সফল হবে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)৷ ওমর ফারুক জানান, ইজতেমাকে ঘিরে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলার সদস্যরা মাঠে নিয়োজিত রয়েছে।
উল্লেখ্য, আগামী শনিবার (৭ জানুয়ারি) দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক