
আওয়াজ অনলাইন: নভেল করোনা ভাইরাসে আজকে ২৪ ঘন্টায় ৩ লাখ ১৩ হাজার ২৩৯ জন নতুন করে সংক্রমিত হয়েছে। আক্রান্ত হয়েছে এক হাজার ৬০ জন।
আজ বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারস বলছে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৫৩৭ জনে। এ সময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ২২১ জন
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনা ভাইরাস বিশ্ব থেকে পুরোপুরি নির্মূল করতে হলে প্রয়োজন এর যথার্থ প্রতিষেধক। বাজারে প্রচলিত অনেক ভ্যাক্সিন বের হলেও এর শক্তিমত্তা কোনোটাই শতভাগ নয়। এর জন্য জনসচেতনতাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেজ্ঞরা।
সূত্রঃ এনটিভি

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক