
আওয়াজ অনলাইন: আর কিছুদিন পর বিপিএলের খেলা শুরু হবে। বাংলাদেশের সর্বোচ্চ লীগের আসর বিপিএল। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা পর্বের ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিল টিকিটের মূল্য নির্ধারণ করে।
টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, সর্বোচ্চ ১৫০০ টাকা।
সর্বনিম্ন মূল্য ২০০ টাকা ধরা হয়েছে ইস্টার্ন স্ট্যান্ডের। ৩০০ টাকা নর্থ এবং সাউথ স্ট্যান্ডে এবং ক্লাব হাউজের টিকিট ধরা হয়েছে ৫০০ টাকা।
গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিআইপি স্ট্যান্ডের মূল্য ১০০০ টাকা নির্ধারণ হয়েছে।
ঢাকা পর্বে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে স্টেডিয়ামের এক নম্বর গেট এবং শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে।
আগামীকাল বুধবার (৪ জানুয়ারি) থেকে টিকিট বিক্রি শুরু হবে। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন টিকিট কেনা যাবে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিটের বিক্রি চলবে।
আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের নবম আসর।
এবারের বিপিএল অন্যান্যবারের চেয়ে ভিন্ন হবে বলে আশা করছেন ভক্তরা। তবে মানসম্পন্ন খেলোয়ার না নেওয়ায় প্রতিবছরই বিপিএল বিতর্ক থেকে যায়।
সূত্রঃ একুশে টেলিভিশন

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল