
মোঃ নাজমুল ইসলাম সবুজ: বাগেরহাটের শরণখোলায় শিশু ও কিশোর-কিশোরী ক্লাব ফ্যাসিলিটেটর এবং পিয়ার লিডারদের জীবন যাত্রার উন্নয়ন এবং শিশুর বিকাশ সম্পর্কিত তিনদিনের প্রশিক্ষন শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারী) সকাল ১০টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর এ প্রশিক্ষনের আয়োজন করে।

শরণখোলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে এ প্রশিক্ষনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন।
সিআরএফ কর্মকর্তা মোঃ জুলহাস মোল্লার সঞ্চালনায় প্রশিক্ষনে কো-ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, সি আর এফ কর্মকর্তা (দাকোপ) শাকিল আহমেদ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় কতৃক বাস্তবায়িত ও ইউনিসেফের অর্থায়নে এক্সিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসি) এ প্রকল্প বাস্তবায়ন করছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ