
মারুফ বিল্লাহ রুবেল: সাতক্ষীরার শ্যামনগরে দায়িত্ব পালনকালীন নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে ল্যান্স নায়েক মোঃ পারভেজ আলম (৩০) নামে এক বিজিবি (৮৯৩৯২) সদস্য আত্মহত্যা করেছেন।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারী) রাত সাড়ে ৪ টার দিকে ১৭ ব্যটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে।
তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামে মৃত হেলাল উদ্দীনের পুত্র।
সহকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা মৃত ঘোষনা করেন। তবে অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে ডাক্তার নিশ্চিত করেন।
শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে তিনি আত্মহত্যা করেছেন সুরতহাল রিপোর্টে জানাগেছে।
এবিষয়ে ১৭, নীলডুমুর বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল কামরুল হাসানের সাথে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক