
মিজানুর রহমানঃ হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ বলেছেন, ‘আমি নেতা হয়ে নয়, শীতের উষ্ণতা অর্থাৎ আপনাদের কাঁথা হয়ে থাকতে চাই।’
গত সোমবার হাতীবান্ধা উপজেলায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমি সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকার আমাদের পদ্মাসেতু দিয়েছে, মেট্রোরেল দিয়েছে। আগামীতে সরকার গঠন করে স্মার্ট বাংলাদেশ উপহার দেবে।’
দিনব্যাপী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি, পাটিকাপাড়া, টংভাঙ্গা, নওদাবাস, গোতামারী ও ভেলাগুলি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা