
রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইনস নারী ব্যারাকে এ শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী রেশমা আলম, সাধারণ সম্পাদক ঈশাদী নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফারজানা হোসেন।
পুনাক সভানেত্রী রেশমা আলম বলেন সমাজে অনেক গরীব অসহায় মানুষ বসবাস করেন। শীতে তাদের খুব কষ্ট হয়।তাদের কথা চিন্তা করে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নেই। ভবিষ্যতে বৃহত পরিসরে এ কার্মসূচী হাতে নেওয়া হবে। অনুষ্ঠানে গরীব, অসহায়, ছিন্নমূল প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন