
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এম এন্ড এম ট্রাভেলিং গুডস লিমিটেড এর ৪০০ শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে উল্লাপাড়া। শ্রমিকরা গার্মেন্ট সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে উল্লাপাড়া পৌরশহরের প্রধান সড়ক,থানা চত্বর পরে উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহ কর্মকর্তার নিকট বিষয়টি অবহতি করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বন্ধ করে। আন্দোলরত কারখানার অপারেটর ফরিদা পারভীন জানান, এম এন্ড এম ট্রাভেলিং গুডস লিমিটেড এর প্রায় ৪০০ শ্রমিকের দুই মাসের (অক্টোবর,ও নভেম্বর ) বেতন বকেয়া পড়েছে।
আমরা এই কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে আসিতেছি। প্রতি মাসেই আমাদের আন্দোলন করে বেতন নিতে হয়। এমন কোন মাস নেই যে আমাদের আন্দোলন করতে হয় না। আমরা যখন আন্দোলন করি তখন কারখানার মালিক পক্ষ আমাদের শুধু আশ্বাস দেয় তবুও বেতন পাই না। যতক্ষণ না পর্যন্ত মেশিনের চাকা বন্ধ না হয় ততক্ষণে আমাদের সমাধান আসে না। এই ভাবেই আমরা বছরের পর বছর কাজ করে আসছি। এখন আমরা দুই মাস যাবত হলো বেতন পাই না আমাদের পরিবার, ছেলে মেয়ের লেখাপাড়া কেমনে চলে। আমাদের এই কারখানায় ৫ থেকে ৮ হাজার টাকা বেতন। এমনকি দুই বছর হলো আমাদের বেতন বৃদ্ধি হয়নি।
কারখানার অপর এক শ্রমিক সাথী খাতুন জানান,আমরা বেতন না পাওয়াও বর্তমানে মানবেতর জীবন যাপন করছি। দুই মাসের বেতনের টাকা চাইতে গেলে গালিগালাজ এমনকি চাকরিচ্যুত করা হয়। আমরা আমাদের বকেয়া বেতন চাই। বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনরত শ্রমিকেরা।
এবিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহ কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন বলেন,আন্দোলনরত শ্রমিকেরা আমার নিকট এসেছিল। কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা বলে খুব দ্রুই তাদের বেতন পরিশোধ করার ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক