
আসাদ হোসেন রিফাত: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন।
জানা গেছে, ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাতে ভারতীয় গাদোপোতা সীমান্তে গরু পার করতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মঙলু মিয়া (৩৫) ও সাদিক হোসেন (২৫) নিহত হন।
এসময় আহত হয়েছেন আব্দুল গণি (৩৬) ও সাজু মিয়া (৩২) নামের অপর দুই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় আব্দুল গণিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মঙলু মিয়া ফকিরপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে এবং সাদিক হোসেন দোলাপাড়া এলাকার সাফিউল ইসলামের ছেলে।
৬১ বিজিবির (তিস্তা ব্যাটালিয়ন-২) সিইও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে নিহত দুজনের বাড়িতে তাদের মৃতদেহ পাওয়া গেছে।
বিজিবির পক্ষ থেকে বিএসএফের নিকট প্রতিবাদ চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২