
গাইবান্ধা প্রতিনিধি: গত ২৮ ডিসেম্বর গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকায়ব সম্রাট ও তার সহযোগীরা হামলা চালিয়ে বাবুল আক্তার ও তার মেয়ে সুমাইয়া আক্তার বিপাকে গুরুতর আহত করে।
এ ঘটনায় ঐদিন সদর হাসপাতালে ভর্তি হন তারা। ২৮ ডিসেম্বর রাতে রেজাউল করিম বাবুল আক্তার বাদী হয়ে সম্রাট প্রামানিক সহ ২৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত এজাহার দায়ের করে।
আগের দিনের মারপিটের ঘটনায় হাসপাতালে ভর্তি হলে পরের দিন হাসপাতালেই মারধর করতে গিয়ে জীবন প্রামানিক নামের একজনকে রোগী ও তাদের অভিভাবকরা আটক করে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
গাইবান্ধা আধুনিক হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকার মৃত মফিজ উদ্দিন এর পুত্র রেজাউল করিম বাবুল আক্তারের ভোগ দখলীয় জমি প্রতিবেশী মৃত শামসুল আলম প্রামানিকের পুত্র সম্রাট প্রামাণিক গংরা অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছিল।থানায় এজাহার দেয়ার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে উক্ত সম্রাটের বেশ কয়েকজন লোকজন সদর হাসপাতালের ভিতর ঢুকে প্রতিপক্ষের উপর আবারো মারধরের চেষ্টা করে।
হাসপাতালে গিয়ে মারধরের ঘটনায় এক জনকে আটক করা হয়েছে জানিয়ে সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক