
হুমায়ুন কবির সুমন: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বাংলাদেশে খাদ্যের কোন অভাব নেই। দেশে পর্যাপ্ত ধান-চাল মজুত রয়েছে। খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষ হওয়ার কোন আশঙ্কা নেই। অযথা আতংকিত হবেন না। আমরা সচেতন আছি, কেউ অবৈধ মজুত করতে পারবে না, করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ খাদ্য গোডাউন পরিদর্শনের এসে একথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী আরো বলেন, বায়োফর্টিফাইড জিঙ্ক রাইসের মাধ্যমে দেশের মানুষের জিঙ্কের ঘাটতি পূরণ করা সম্ভব। তিনি পুষ্টিহীনতা দূর করতে জিঙ্ক সমৃদ্ধ ধানের আবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহবান জানান।
এসময় মন্ত্রী ধান, চাল ও গম ক্রয় এবং সংগ্রহের বিষয়ে পরামর্শমূলক দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে কয়েকটি গুদামে ধান সংগ্রহে লক্ষ্যমাত্র অর্জিত হয়েছে কিনা তা দেখেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, সদর খাদ্য সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আনোয়ার হোসেন, কারিগরি খাদ্য পরিদর্শক মোঃ অলিউর রহমান, উপ- খাদ্য পরিদর্শক গোপাল চন্দ্র শীল প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান