
মোঃহাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে নারীদের নিজস্ব মালিকানাধীন উইমেন কমিউনিটি স্টোর “সদাইপাতি” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের দোলুয়া বাজারে নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের অর্থায়নে এবং বিকাশ বাংলাদেশ, উলাশী সৃজনী সংঘ ও ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের বাস্তবায়নে ফিতা কেটে এই উইমেন কমিউনিটি স্টোরের উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম।
আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নারী সামাজিক এসোশিয়েশনের সভাপতি রিতিকা রাণীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবু বেলাল সিদ্দিক, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ-ইউকের কান্ট্রি ডিরেক্টর শাহেদ ফেরদৌস, হেড অব প্রোগ্রাম নাবিলা নুসরাত, বিকাশ বাংলাদেশ পঞ্চগড় এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দীন প্রধান, ধনতলা ইউপি চেয়ারম্যান নূপুর কুমার চ্যাটার্জি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২