
আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন চলছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় শুরু হয়ে দুপুরের মধ্যে ৬৫ শতাংশ ভোটগ্রহন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হাসান।
ভোটকেন্দ্রে ঘুরে দেখা গেছে, কুয়াশা ও ঠাণ্ডার প্রতিকুলতাকে দুরে ঠেলে সকাল থেকেই ভোটারগণ স্বতস্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কমে যেতে থাকে।
উপজেলার মধ্যে প্রথম ইভিএম (ইলেক্ট্রিক ভোটিং মেশিন) এর মাধ্যমে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত সিন্দুর্ণা ইউনিয়নের সাধারণ মানুষ।
ভোটকেন্দ্রের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ, বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন।
দুপুরের আগে ভোটকেন্দ্রের সার্বিক অবস্থা তদারক করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি