হোম » সারাদেশ » মির্জাগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস কে মিন্টু,মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা এবং সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোসা.সাইয়েমা হাসানের সাথে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোসা.সাইয়েমা হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী। এ-সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মেদ,সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা,অধ্যাপক ইউনুস আলী সরদার,থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন,
উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল,জেলা পরিষদের সদস্য আবদুল্লাহ আল জাবির ( সোহেল ভুইঁয়া), বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ মল্লিক,ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোমাদ্দার,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মীসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!